
প্রকাশিত,১৫, আগস্ট,২০২৩
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮,তম শাহাদাত বার্ষিকীত ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জাতীয় শোকদিবস ,উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ গফরগাঁও (১০,) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপি,
এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা দলীয় আওয়ামী লীগ কার্যালয় ও উপজেলার ১৫ ইউনিয়ন ব্যাপী মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে কোরআন খতম, দোয়া মাহফিল আয়োজন করে স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ।
তারই ধারাবাহিকতায়
নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, কামরুল হুদা সরকার, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অত্র ইউনিয়ন ,তাইজুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান রুবেল,
যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির খান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সোহরাব মৃধা, বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার আওয়ামী লীগ নেতা আলম খান, সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সকল নেতাকর্মী বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলার সবকটি ইউনিয়নে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গরিব দুঃখীদের মাঝে ইউনিয়ন নেতাকর্মীরা খাবার বিতরণ করেন।
আয়নাল ইসলাম,/দেশ সময়