
প্রকাশিত, ১০ ফেব্রুয়ারি, ২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভ্যাকসিন টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে কোভিশিল্ড ভ্যাকসিন টিকা নেন জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।
করোনা ভাইরাস টিকাদান কর্মসূচি গতিশীল ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্যে, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার সহ,ছাত্রলীগ সভাপতি যুবলীগ সভাপতি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কে নিয়ে টিকাদান কেন্দ্রে এসে সকলে উৎসবমুখর পরিবেশে করোনা ভ্যাকসিন টিকা নেন।
বুধবার সকাল১১টাই গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন টিকা কেন্দ্রে উক্ত করোণা ভ্যাকসিন নেন।
এ সময় উপস্থিত ছিলেন,
গফরগাঁও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, সহকারী ভূমি কমিশনার, কাবেরী রায়,
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা,ডাঃ মাইনুদ্দিন খান,
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার, গফরগাঁও থানা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস সহ বিভিন্ন অফিস কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
দেশ সময়,/আয়নাল ইসলাম,