
প্রকাশিত,২৪, জুন,২০২৩
মেহেদী হাসান শাহীন, গাজীপুর প্রতিনিধি।
পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল- মামুন বলেছেন, গতবারের থেকে এবারের চ্যালেন্জ একটু বেশি। এটা সবাইকে মাথায় রাখতে বলবো। গতবারে আমাদের শুধু যাত্রী সাধরণদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়া। এবার একদিকে যাত্রীরা গন্তব্যে যাবেন অন্যদিকে পশুবাহী ট্রাক এবং পশুবাহী নৌকা যাতায়াত করবে রাস্তায় এবং নদীতে। এরসাথে মৌসুমি ফলের গাড়িও আসবে। দেশবাসীকে সবকিছু বিবেচনা করে আশ্বস্ত করতে চাই সরকার বিভিন্ন মুখী ব্যবস্থা নিয়েছে।
আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে শনিবার (২৪ জুন) বেলা ১ টায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী দপ্তর, সড়ক মন্ত্রী দপ্তরে, রেলওয়ে মন্ত্রালয়ে, স্বরাস্ট্র মন্ত্রালয়ে, পুলিশ হেডকোয়ার্টার এবং প্রত্যেকটি জেলায় সকল স্টেক হোল্ডার, মালিক শ্রমিকদের সাথে মিটিং করেছি। আমরা সবাই একসাথে একযোগে কাজ করছি আশা করছি এবারও সকলের সহযোগীতায় যথাসময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। গতবারের ঈদের যাতায়াত ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ছিল। ওই অভিজ্ঞতা সেটি মাথায় রেখে আমাদের নিরাপত্তা সাজিয়েছে।
আগে রাস্তাঘাটে খানাখন্দভরা ছিল, দূরাবস্থা ছিল, এখন কিন্তু অবস্থা অনেক পরিবর্তন হয়েছে। সরকার রাস্তাঘাট উন্নয়নে করছে। যার কারণে জনসাধারণ দ্রুততম সময়ে স্বাভাবিক সময়ের মতোই ঈদের সময় রাখার চেষ্টা করা হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর বড় পর্যায়ের কর্মকর্তারা সবসময় নিয়োজিত থাকবে।
গরুর হাঁটের নিরাপত্তার বিষয়ে বলেন, গরুর হাটগুলোর নিরাপত্তা সর্বক্ষনের জন্য নিরাপত্তা দেওয়া হবে৷ গরুর হাঁটে টানাহেঁচড়া, চাঁদাবাজি অভিযোগ উঠে। যদি কেউ কোন ট্রাক বা নৌকা তাদের গন্তব্যের আগে গাড়ি থামায়। তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে৷ চাঁদাবাজ সন্ত্রাসীদের হুশিয়ার দিয়ে বলতে চাই এই কাজগুলো করবেন না। যদি করেন তাহলে আইনের যে প্রয়োগ করা দরকার সেটাই করবো। ব্যবসায়ী ও ইজারাদার, গরুর মালিক আপনাদের কোন সমস্যা হলে নিকটস্থ পুলিশের সহয়তা নেই। যদি কাছাকাছি কাুকে না পান তাহলে ৯৯৯ ফোন দিন। আপনারা আমাদের সহয়তা দিন আমরা আপনাদের নিশ্চয়তা দিব।
এসময় উপস্থিত ছিলেন, , অতিরিক্ত আইজি (হাইওয়ে) মো. শাহাবুদ্দিন খান, ডিআইগলডি অপারেশন হায়দার আলী খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুবুর রহমান, পুলিশের হেড কোয়ার্টার এআইজি (মিডিয়া) মো. মঞ্জুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।