
প্রকাশিত,২৪ এপ্রিল, ২০২১
মোঃ সাইফুল ইসলাম (ঢাকা)
আসন্ন লকডাউন শেষ হলেই পুনরায় গনপরিবহণ খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেছেন।
এছাড়াও সবাইকে অবশ্যই সাস্থ্যরিধি মেনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও বাধ্যতামূলক করতে হবে বলে জানিয়েছেন।
আজ শনিবার সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসমস্ত বিষয়ে বলেন।
ওবায়দুল কাদের আরও জানান, জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল সেই ভাড়ার অতিরিক্ত নিলে শাস্তির আওতায় আনা হবে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল সড়কটি চার লেনে উন্নীতকরণের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়াও তিনি বিআরটিসি ও বিআরটিএকে দালালচক্র থেকে মুক্ত রাখতে নির্দেশ দেন সংশ্লিষ্টদের।