প্রকাশিত,০৭ আগস্ট, ২০২১
খুলন জেলা প্রতিনিধি ঃ
দেশ ব্যাপি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচি খুলনায়ও আজ শনিবার থেকে শুরু হয়েছে।
খুলনা মহানগর ও জেলায় ১৬১টি কেন্দ্রে ৩০৭টি বুথে এ টিকা দেয়া হচ্ছে। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৯৩ ও উপজেলা ৬৮টি কেন্দ্র রয়েছে ।
এসব বুথে একদিনে ৬১ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৭৫ হাজার ৯৫৭ জন।
এর মধ্যে পুরুষ এক লাখ চার হাজার ১৩৬ ও নারী ৭১ হাজার ৮২১ জন। ওই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ২৮ হাজার ২৫ জন। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৮ হাজার ৩০১ পুরুষ ও ৪৯ হাজার ৭২৪ জন নারী। প্রায় ৪৮ হাজার মানুষ কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
খুলনায় সিনোফার্মের টিকার প্রথম ডোজ পেয়েছেন ৫৬ হাজার ৩০৮ জন। তিন হাজার ৫০৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। খুলনা সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকার প্রথম ডোজ পেয়েছেন ৪৫ হাজার ৫৭৯ জন।
কেসিসির স্বাস্থ্য বিভাগের কাছে ২৮ হাজার ৩৯ ডোজ মডার্না এবং পাঁচ হাজার ৪৭৮ ডোজ সিনোফার্মার টিকা মজুত রয়েছে। ২৫ বছরের ঊর্ধ্বে যে কোনও নারী-পুরুষ জাতীয় পরিচয়পত্র আনলেই রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবে। ##