
প্রকাশিত,০১, আগস্ট, ২০২১
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ১৫নং ওয়ার্ড শাখার সহ সভাপতি বক্কার মোল্লা (৬২) রবিবার (১আগস্ট) কোভিড-১৯ (করোনা ভাইরাসে) রোগে আক্রান্ত হয়ে আনুমানিক সকাল ১১ঃ৪৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মৃত্যুকালে বক্কার মোল্লা স্ত্রী ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা আসরবাদ রেলওয়ে জংশন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং খুলনা সরকারি পলিটেকনিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তানভীর হাসানের পিতা, সাবেক ব্যাংক কর্মকর্তা ইমাম হোসেন (৯৮) রবিবার (১ আগস্ট) আনুমানিক সকাল ৫ঃ৩০টায় কোভিড-১৯ রোগে (করোনা ভাইরাসে) আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪পূত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা জোহরবাদ রেলওয়ে জংশন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
বর্ষীয়ান রাজনীতিবিদ বক্কার মোল্লা এবং যুবদল নেতা তানভীর হাসানের পিতা ইমাম হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।