
প্রকাশিত,২২, মার্চ,২০২২
খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি(খুলনা)
খুলনার ডুমুরিয়া উপজেলার মাদারতলা শেখেরটেক গ্রামের আলামিন সানা (ওরফে)সুদে আলামিনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।তার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গেলে মাছের ঘেরে বিষ দেওয়া সহ জীবন নাশের ভয় দেখিয়ে প্রতিবেশীদের জিম্মি করে রেখেছে।
লিখিত ও এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শেখেরটেক গ্রামের আজিজুল সানার পূত্র সূদে আলামিন সরকারী কোন আইন না মেনে স্থানীয় ভাবে রমরমা সুদ বানিজ্য কারবার চালিয়ে যাচ্ছে।
স্থানীয় ভাবে ক্ষমতার দাপটে এবং বিভিন্ন অজুহাতে প্রতিবেশীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ঝগড়া বিবাদে লিপ্ত থাকে।কেউ তাঁর বিরুদ্ধে কথা বললে মাছের ঘেরে বিষ দেওয়ার ভয় দেখায়।
সম্প্রতি উপজেলার শেখেরটেক গ্রামের কুপাত আলী সরদারের পুত্র মুনসুর সরদার মাছের ঘেরে বিষ দেওয়ার হুমকি দেয় এবং বলে এ বিষয়ে থানা পুলিশ কে কোন প্রকার অভিযোগ করলে তোদের স্ব-পরিবারকে খুন করে জেল খাটবো। সেই হুমকি দেওয়ায় গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাছাড়া এই আলামিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ও রয়েছে এলাকার পরিবেশ ও যুবসমাজকে দারুন ভাবে নষ্ট করছে। এবিষয় আলামিনের কাছে জানতে চাইলে সত্যতা শিকার করে বলেন, আমি সুদে টাকা খাটাই ঠিক এ টাকা আমার নয় , অন্য সমিতির। কোন সমিতির টাকা এমন প্রশ্নের জবাবে তিনি কিছুই বলতে পারেনি। এ বিষয়ে কথা হয় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ এর সাথে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।এলাকার সচেতন মহল সুদে ভন্ড প্রতারকের বিচার দাবি করে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করছেন।