
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুনের সুস্থতা কামনায় পটুয়াখালীর গলাচিপায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আসর নামাজের পর গলাচিপা পৌরসভার তহসিল জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা এবং হাসান মামুনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।