
প্রকাশিত
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)ঃ
দিনাজপুর এর খানসামায় ট্রাক্টর এর চাপায় বাঁধন ইসলাম (২৪) নামে মটরসাইকেল আরোহী মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে,সেই সাথে আহত হয়েছে নিলয় (২২ ) নামে আরও এক যুবক মটরসাইকেল চালক।
আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে খানসামা উপজেলার গোয়ালডিহী ইউনিয়ন এর পুলহাট বাজারে ব্রীফ অফিসের সামনের সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত বাঁধন ইসলাম (২৪) পাশের সৈয়দপুর উপজেলার রাবেয়া মোড় বানিয়া এলাকার বানিয়া পাড়ার হামিদুল ইসলাম এর ছেলে এবং আহত নিলয় ও একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর বারোটার দিকে উপজেলার গোয়ালডিহি পুলহাট বাজারে ব্রীফ অফিসের সামনে লাইসেন্স বিহীন একটি ট্রাক্টরের ধাক্কায় ওভারটেক করতে গিয়ে দ্রুতগামী মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়ে গিয়ে ১জন গুরুতর আহত ও অপরজন হালকা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাঁধনকে মৃত ঘোষণা করে।