
প্রকাশিত, ২০ জানুয়ারি, ২০২১
মোঃ শফিকুল ইসলাম রাকিব
খানসামা (দিনাজপুর)প্রতিনিধি ঃ
দিনাজপুরের খানসামায় দুহশুহ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে,
আজ বুধবার(২০ জানুয়ারি) সকালে উপজেলার দুহশুহ উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে তিনতলা এই বন্যা আশ্রয় ভবনের তৃতীয় তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পিআইও কর্মকর্তা মাজহারুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম চৌধুরী, খানসামা উপজেলা ছাত্রলীগ নেতা লিটন রহমান লিটু প্রমুখ।