
প্রকাশিত, ১৪ মার্চ, ২০২১
মো: শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)ঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় নবগঠিত আওয়ামী মৎস্যজীবী লীগ কমিটির আয়োজনে উপজেলার অফিসার ইনচার্জ জনাব শেখ কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায় ও উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন কে ফুলেল শুভেচছা এবং মতবিনিময় করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খানসামা উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
আজ রবিবার (১৪ মার্চ) আওয়ামী মৎস্যজীবী লীগ খানসামা উপজেলা শাখার আয়োজন এ এই ফুলেল শুভেচছা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খানসামা উপজেলা শাখার আহবায়ক সুশান্ত মহন্ত ও সদস্য সচিব সবুজ হোসেন,
যুগ্ম আহবায়ক নারায়ন রায়,নূর ইসলাম,এস কে আমিনুল ইসলাম ও সাজ্জাদুল ইসলাম সাজু।
এসময় এছাড়াও উপস্থিত ছিলেন খানসামা উপজেলা শাখার ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাজ্জাদ ইসলাম-সহ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সকল নেতৃবৃন্দ সহ আরও অনেকেই।