প্রকাশিত, ২১ ফেব্রুয়ারি, ২০২১
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এই দিনে রফিক, জব্বার,বরকত সহ নাম না জানা আরও অনেকেই আমাদের মাতৃভাষা বাংলা রক্ষা করার জন্য তাদের নিজের জীবনের বিনিময়ে লড়াই করে ফিরিয়ে দেন আমাদের মাতৃভাষা।
আজ রবিবার (২১ শে ফেব্রুয়ারি ) সকালে খানসামা উপজেলার (পাকেরহাট) কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানান স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সমস্ত সদস্য বৃন্দ।
এসময় সংগঠনের উপস্থিত সদস্যরা বলেন,আজ অমর একুশে। বাংলা ভাষাকে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)-এর রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলনের মশাল জ্বালিয়েছিল বাংলাদেশ। ১৯৫২ সালে এই দিনই নিজের মাতৃভাষাকে মর্যাদা দেওয়ার লড়াইয়ে পথে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল একাধিক তরতাজা প্রাণ। তাই এই দিনটি শহিদ দিবস হিসেবেও পালিত। ভাষার জন্য আত্মত্যাগ করে রফিক, জব্বার, শফিউল, সালাম বরকতেরা আজ ইতিহাসের পাতায় স্থান করেছেন। বৃথা যায়নি তাঁদের বলিদান। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২০১০ সালের পর থেকে রাষ্ট্রপুঞ্জও ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে।