
প্রকাশিত, ৯ মার্চ, ২০২১
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের উত্তরপাড়া খোলা মার্কেট যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে খাজা মইনুদ্দিন চিশতী (র:) ষষ্ঠ বাৎসরিক ওরস মোবারক উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনে শুরুতে কোরআন খতম দেওয়া হয় এবং বাদ আসর মিলাদ এর ব্যবস্থা করা হয়। এশার নামাজের পরে শুরু হয় ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের প্রধান বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম চাঁদপুরী ও বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা ওমর ফারুক হেলালী। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন আব্দুল বাতেন, আব্দুর রব টুটুল, মোঃ মুক্তার হোসেন , শাহিন , সাইফুল, শোয়েব , শাকিল , জুয়েল , জুবায়ের , মিন্টু , জব্বার, বিল্লাল , মেহেদি , রোমান , জাবেদ, বাপ্পি ও রানা।