
প্রকাশিত,১৯, জুন,২০২২
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থানীয় এনজিও বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মচারী পরিচয় দানকারী জামাল উদ্দিন এর দায়েরকৃত মিথ্যা মামলায় আটক সাংবাদিক চাইথোয়াই মারমার জামিন মঞ্জুর করেছেন আদালত ।
আজ ১৯ জুন ২০২২ রবিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে যুক্তিতর্ক শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
ইতোপূর্বে গত ১৩ জুন (আটকের দিন) ও ১৫ জুন সাংবাদিক সমাজ ও জেলার জনগণের উদ্যোগে চাইথোয়াই মারমার মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে ।এ মানব বন্ধন কর্মসূচীতে সাংবাদিকদের মধ্যে নেতৃত্ব দেন পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা ও সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক এবং পার্বত্য প্রেসক্লাবের সদস্য সুজন বড়ুয়া, পার্বত্য প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস চাঙমা সত্যজিৎ , খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির প্রচার ও দপ্তর সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি ভোরের কাগজ'র প্রতিনিধি সাংবাদিক শঙ্কর চৌধুরী, দৈনিক জনতার প্রতিনিধি আব্দুর রহিম হৃদয়সহ সাংবাদিক চাইথোয়াই মার্মার পরিবারের সদস্য ও জেলার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সাংবাদিক চাইথোয়াই মারমার পরিবারের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের প্রতিনিধি দল গত ১৪ জুন ২০২২ মঙ্গলবার ঘটনার বিবরণ ও তথ্যানুসন্ধান করেছেন ।
তথ্যানুসন্ধানে জানা যায়, বিগত ২ জুন ২০২২স্থানীয় এনজিও বিদ্যানন্দ ফাউন্ডেশন খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি যৌথ খামার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র (নামমাত্র) বিতরণ করতে যায় । সেই বিতরণ অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তার প্রধান অতিথি এবং সাংবাদিক সৈকত দেওয়ান ও রুপায়ন তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিতরণের পর মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র চলে যান। বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ বিষয়ে জানতেন না বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আম্যে মারমা এবং বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা (উদ্যোক্তা) সদস্য ও খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক চাইথোয়াই মারমা। সাংবাদিক চাইথোয়াই মারমা বিদ্যালয়ের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সেদিন সাংবাদিক জুলহাস উদ্দিনকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের অনুষ্ঠানটি দর্শকের ভূমিকায় দেখতে থাকেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় পত্রিকা দৈনিক সবুজ পাতার দেশ'র সম্পাদক জুলহাস উদ্দিন জানিয়েছেন, অনুষ্ঠান শেষে চাইথোয়াই মারমা বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মচারী পরিচয় দানকারী মোবারককে সাংবাদিক এবং তিনি নিজেকে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা পরিচয় দিয়ে অনুষ্ঠান বিষয়ে জানতে চাইলে তেলে বেগুনে জ্বলে উঠে মোবারক এবং মারমুখী হয়ে তেঁড়ে আসলে চাইথোয়াই মারমা আত্মরক্ষার চেষ্টা করেন।
এসময় মোবারকের সহকর্মী জামাল উদ্দিন চাইথোয়াই মারমার পরিহিত শার্ট টেনে ধরলে তা ছিঁড়ে যায়। সাংবাদিক জুলহাস উদ্দিন আরও বলেছেন, ঐ ঘটনা ওইখানেই শেষ । কিন্তু পরে কখন কেন বা কি উদ্দেশ্যে বা কার প্ররোচনায় জামাল উদ্দিন বাদী হয়ে এ ধরনের একটি ডাহা মিথ্যা মামলা দায়ের করবে তা বোধগম্য নয় ।
সেদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেমং মারমাও জানিয়েছেন, সেদিন অত্র বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক চাইথোয়াই মারমার সাথে বিদ্যানন্দ ফাউন্ডেশনের (এনজিও) কর্মীদের সঙ্গে সামান্য কিছু কথা কাটাকাটি হয়েছিল এটা সঠিক। তবে মামলা হওয়ার মতো এমন কিছু ঘটনা তো ঘটেনি?
অনুসন্ধানকালে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির পরিচালনা কমিটির সহসভাপতি রুইথিঅং মারমা। তিনি বলেছেন, ইউএনও ম্যাডাম চলে যাওয়ার পর আমাদের সাংবাদিক চাইথোয়াই বাবু এবং এনজিও কর্মীদের শুধু কিছু বাকবিতণ্ডা হয়েছিল। মামলা হওয়ার মতো কিছুই হয়নি। কিন্তু এটাকে নিয়ে ডাহা মিথ্যা মামলায় আমাদের বিদ্যালয়ের অন্যতম উদ্যোক্তা ও একজন প্রতিষ্ঠাতা চাইথোয়াই সাংবাদিক জেলে যাওয়ায় আমরা খুবই মর্মাহত হয়েছি, দুঃখ পেয়েছি এবং তার নিঃশর্ত মুক্তি দাবী করেছি ।
ইতোপূর্বে সাংবাদিক চাইথোয়াইকে মিথ্যা মামলায় জেলে অবরুদ্ধ করে রাখায় সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী, পেশাজীবী এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার সর্বস্তরের জনগণকে ১৩ ও ১৫ জুন দুই দুইবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করতে হয়েছে । ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পক্ষ থেকেও চাইথোয়াই মারমার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। আজ রবিবার সাংবাদিক চাইথোয়াই মারমার জামিনে মুক্তি পাওয়ায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সদস্য নুরুল আজম, পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরাসহ জামিনে মুক্তি প্রাপ্ত খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকরা ।