প্রকাশিত,০৮, অক্টোবর,২০২২
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সহায়তায় জেলার মাটিরাঙা উপজেলার গোমতীর তিলেন্দ্র কার্বারী পাড়ায় একটি পরিবারের আর্থিক সহযোগিতা প্রদান ও বাড়ী নির্মাণসহ চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন।
আজ ৮ অক্টোবর ২০২২ শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতীর তিলেন্দ্র কার্বারী পাড়ায় একটি পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এসময় বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার সদস্যদের অনুরোধে পাড়ার সত্তরোর্ধ অসহায় বৃদ্ধা দের্শনা ত্রিপুরাকে নগদ দশ হাজার টাকা ও একটি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রতিশ্রুতি দেন। এবং বৃদ্ধার ছেলে মতিন্দ্র লাল ত্রিপুরাকে চিকিৎসার জন্য পিত্ত থলির পাথর অপারেশনের ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর এমন মহতি উদ্যোগের প্রতিশ্রুতির জন্য বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে চেয়ারম্যানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন দেব প্রসাদ ত্রিপুরা ।
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগ