কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুরের জানাযায় মুসল্লীর ঢল! বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোকবার্তা প্রেরণ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-০২, ১১:৫৯ অপরাহ্ন /
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুরের জানাযায় মুসল্লীর ঢল! বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোকবার্তা প্রেরণ।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

নোমান আহমেদ (কোম্পানীগঞ্জ) সিলেট:-

দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় থাকার পর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.হিফজুর রহমান (৩৫) পাড়ি দিলেন না ফেরার দেশে।

১ অক্টোবর,বুধবার লাইফ সাপোর্ট হতে বাড়ীতে নিয়ে আসার পর ঐ দিন’ই রাত ২ টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরদিন ২ অক্টোবর,বৃহস্পতিবার সকাল ১১ টায় বর্নী বড় মসজিদ ইদগাহ মাঠে নিহতের জানাযাস্হলে দলীয় নেতাকর্মীসহ হাজারো মুসল্লী শরীক হতে দেখা যায়। জানাযার পূর্বে মুসল্লীদের সমাগমে রাজনৈতিক,সামাজিক, উলামায়ে কেরাম অনুভূতি প্রকাশ করেন প্রয়াত হিফজুরের জীবন স্মৃতি নিয়ে।

অনুভূতি প্রকাশ কালে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলি আকবর বলেন,হিফজুর একজন ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনের অগ্র-সৈনিক ছিলেন,একসময় পুলিশ তাকে খুঁজে বেড়াতো সেও পুলিশের গতিবিধি লক্ষ্য করে সীমান্ত এলাকায় রাত্রি যাপন করে দলের জন্য কাজ করতো।
অনুভূতি প্রকাশ কালে আরো জানা যায়, হিফজুর কওমী মাদ্রাসায় পড়ালেখা শেষ করে মেধার স্বাক্ষর রেখেছে, আলীয়া মাদ্রাসায় ভর্তি হয়েও শেষ নয় পরবর্তীতে কলেজের আঙ্গিনায়ও পদচারণ করে।
তার একনিষ্ঠতা, প্রচেষ্টার ফলে বি,এন,পি’র ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব পান।

শোকাহত নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুভূতি প্রকাশ কালে উপস্থিত ছিলেন সিলেট -৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ,সংসদ সদস্য পদপ্রার্থী গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী,সংসদ সদস্য পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম,সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল,জেলা বিএনপি নেতা আকবর হোসেন, সদর উপজেলা বি, এন,পি সাধারণ সম্পাদক আঃ আজিজ,মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন,সহ-সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল,উপজেলা বি এন পির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর,উপজেলা জামায়াতের সাবেক আমীর আজমান আলী, উপজেলা বি,এন,পি’র সাংগঠনিক সম্পাদক নূরুল মোত্তাকিন বাদশা,যুগ্ম সহসাধারণ সম্পাদক মনির হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, ব্যাংকার ও সাংবাদিক রাজু আহমদ,উপজেলা যুবদল নেতা মোঃ রজন মিয়া, সিলেটের ডাকের সাংবাদিক নুর হোসেন, সাংবাদিক মোঃ মঈন উদ্দিন মিলন,আবিদুর রহমান, উপজেলা কোছাপ সভাপতি হেলাল আহমদ,উপজেলা যুব জামাতের সভাপতি ইকবাল হোসেন,ইসলামি ছাত্র শিবির কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি মইনুল ইসলাম,কোছাপের সভাপতি হেলাল আহমদ,বর্ণি স্টুডেন্ট ফোরামের সভাপতি সাংবাদিক নোমান আহমেদ প্রমূখ।

পারিবারিক সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা হিফজুর
রহমান দীর্ঘদিন যাবৎ লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।সিলেটের রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি কয়েক মাস ধরে।
অবশেষে ১৭ দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর তিনি চিরবিদায় নেন।

প্রয়াত হিফজুর প্রিয়তমা স্ত্রী,জনমদুখী মা,বুকের সাহস তিন ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
হাজারো মুসল্লীর উপস্থিতিতে মরহুমের চাচা হজরত মাওলানা ইয়াকুব আলীর ইমামতিতে জানাযার নামাজ শেষে মরহুমের লাশ গ্রামের পঞ্চায়েতী গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত, হিফজুর রহমানের চিকিৎসা ব্যয়ে হাসপাতাল কতৃপক্ষ,বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী,জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ সহ যারা খোঁজ খবর নিয়েছেন,আর্থিক সহায়তা করেছেন তাদের প্রতি মরহুমের পরিবারের পক্ষ থেকে জানাযার পূর্বে মরহুমের চাচা কৃতজ্ঞতা প্রকাশ করেন।