কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-১৬, ৮:১৭ অপরাহ্ন /
কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ
(এলএন)।
১৫ই মার্চ (রবিবার) কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে গ্রান্ড হোটেল এন্ড রেস্টুরেন্টে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ‘হোম ডিজাইন আর্কিটেক্ট এন্ড এসোসিয়েটস্’ এর স্বত্বাধিকারী
ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ
(এলএন)।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতিসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মাকসুদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার আয়োজনে দোয়া পরিচালনা করেন, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম কাসেম।

উক্ত ইফতার অনুষ্ঠানের আয়োজক ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ বলেন, “সাংবাদিকরা জাতীর বিবেক, তাদের মাধ্যমে   ব্যাক্তি, সমাজ ও রাষ্ট্রের চিত্র ফুটে ওঠে। আমি ব্যাক্তিগতভাবে সাংবাদিকদের সম্মান করি, আমরা আশা করবো আপনারা সুশৃঙ্খল থেকে দেশ ও জাতীর জন্য মঙ্গলজনক কাজ করে যাবেন।
আপনাদের সম্মানে আজকে আমার এই ছোট্ট আয়োজন, আমরা সবাই মিলে যেনো সমাজ ও দেশের জন্য অবদান রেখে যেতে পারি।