
প্রকাশিত, ০২-০১-২০২১
নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জঃ
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের বৃহত্তর পূর্নাছগ্রাম কৃষি সমবায় সমিতির বর্ষপুর্তি অনুষ্ঠান সম্পন্ন।
১ জানুয়ারী ২০২১ ইংরেজি দক্ষিণ রনিখাইয়ের হায়দরী বাজারে বিকাল ০৪;০০ টার সময় উক্ত আয়োজনটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
বর্ষপুর্তি অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন উক্ত সংগঠনের প্রচার সম্পাদক শাহিন আহমদ শাহেন। অনুষ্ঠানটি সংগঠনের সাধারণ সম্পাদক আনসার উদ্দিন, আহসান উদ্দিন ও দপ্তর সম্পাদক আল-আমিনের যৌথ পরিচালনা এবং কওছর মিয়া,র সভাপতিত্বে সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব লাল মিয়া ,
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইউ/পি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান (রুকন)।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দিলওয়ার হুসাইন(কৃষি অফিসার), ডঃ ফখর উদ্দিন(সহকারী রেজিস্ট্রার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়), আজিজুর রহমান (আজিজ), সাজিদ মিয়া(গ্রীনবার্ড একাডেমিক চেয়ারম্যান), মাষ্টার দৌলতুর রহমান, বাদেশা মিয়া, আকিল মিয়া(সাবেক মেম্বার), মশাহিদ আলী, মখলিছ মিয়া, কুতুব উদ্দিন (বর্তমান ওয়ার্ড মেম্বার)
সমিতির বিভিন্ন সদস্যের বক্তব্যে বেরিয়ে আসে কিভাবে কৃষকরা বর্তমান করুনাকালীন সময়ে কতটুকু অবহেলিতভাবে দিনাতিপাত করছে। তাদের প্রশ্ন একটাই তারা কি কোনো সরকারী সাহায্য পাবে? তারা কৃষির উন্নয়নের জন্য কি উন্নত কৃষি প্রযুক্তি আনতে পারবে?
বিশেষ অতিথির বক্তব্যে কৃষি অফিসার দিলোয়ার হুসেন বলেন সরকারীভাবে বীজ,সার,কীটনাশক,ভুট্টা, গম যা যা দেওয়া হবে তার সবই নিয়ম অনুযায়ী দেওয়া হবে এবং উন্নত কৃষি প্রযুক্তি আনতেও ৭০%ছাড় দিয়ে কৃষকদের দেওয়া হবে।
তিনি আরো বলেন বর্তমান সরকার দেশ বান্ধব সরকার। দেশের কৃষির উন্নয়নে অবশ্যই আরো বিভিন্ন উন্নত পদক্ষেপ নেওয়া হবে যার অংশীদার ইনশাআল্লাহ আপনারাও হবেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
সামসুল ইসলাম, জৈন উদ্দিন, মাসুক মিয়া, রিয়াজ উদ্দিন, হেলাল আহমদ, শহিদুল ইসলাম, রুমেল হুসাইন, জসিম উদ্দিন, ইমাম উদ্দিন, মানিক মিয়া, প্রমুখ