কোটালীপাড়ায় মোটরসাইকেল–টমটম সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ২,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৩-০৮, ১১:৩২ অপরাহ্ন /
কোটালীপাড়ায় মোটরসাইকেল–টমটম সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ২,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মোটরসাইকেল ও মাছের পোনা ভর্তি টমটমের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাগরা–বান্ধাবাড়ী সড়কের কেরাণীর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার অগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজ শেখ ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে বান্ধাবাড়ী এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কেরাণীর পোল এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছের পোনা ভর্তি একটি টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই রিয়াজ শেখ মারা যান।

এ সময় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।