

প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
সোমবার ৯ মার্চ কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ এবং বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। এ সময় স্টেশন মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রশাসনের কর্মকর্তারা।
অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ। তিনি ফিলিং স্টেশনগুলোতে তেলের পর্যাপ্ত মজুদ রাখা, নির্ধারিত মূল্যে বিক্রি করা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।
তিনি জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















আপনার মতামত লিখুন :