
প্রকাশিত,
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
জাতীয় পতাকা উত্তোলন,শোভাযাত্রা,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,কেকাটা,দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা আয়োজনের মধ্যদিয়ে নড়াইল মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (২৭
ফেব্রুয়ারী) বিকালে দলের নেতাকর্মীরা শহরের প্রজন্ম চত্বর থেকে শোভাযাত্রা বের করে আওয়ামী-লীগের দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করে।
পরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দলের সভাপতি রাবেয়া ইউসুফ,বক্তব্য দেন আওয়ামী- লীগের জাতীয় পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্নাহ,মহিলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান সালমা রহমান কবিতা,জেলা পরিষদ সদস্য রওশন আরা লিলি,নাজনীন সুলতানা রোজি প্রমুখ।
বক্তারা বলেন,জাতীর জনক বঙ্গবন্ধু ছিলেন, আপদমস্তক বাঙালি।
এই মহান নেতার জন্ম না হলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না,বাঙালি জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে পারতাম না।
কে জানতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া এই মানুষটির হাত ধরে আমাদের স্বাধীনতা আসবে। আমরা বাঙালিত্ব পাবো? তিনি আজ আমাদের মাঝে নেই,তার নীতি আদর্শ এ প্রজন্মের সামনে আমাদের তুলে ধরতে হবে।
এ জন্য প্রতিটি মানুষের অন্তরে বঙ্গবন্ধুর ছবি আকার মত কাজ করতে হবে,ঘরে ঘরে গিয়ে বঙ্গবন্ধুর কথা জানাতে হবে বলেও জানান।