
কেন্দ্রীয় নেতাদের কড়া নির্দেশে শান্তি'র শহর নেত্রকোণায় বিএনপি-ছাত্রদলকে প্রতিহত করতে জেলা ছাত্রলীগ'র সরব অবস্থান বিশেষভাবে লক্ষণীয়।
অভিজিৎ শান্ত, নেত্রকোণা।
ছাত্রলীগ-ছাত্রদল'র মুখোমুখিতে উত্তাল গোটা দেশ। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া এবং রক্তক্ষয়ী সংঘর্ষ। হতাহতের সংখ্যাটাও অগণিত।
কেন্দ্রীয় নেতাদের কড়া নির্দেশে শান্তি'র শহর নেত্রকোণায় বিএনপি-ছাত্রদলকে প্রতিহত করতে জেলা ছাত্রলীগ'র সরব অবস্থান বিশেষভাবে লক্ষণীয়। রাত-দিন কিংবা ভোর সংকটকালে রাজপথের প্রহরী হিসেবে আ.লীগের আস্থায় বরাবরই ছাত্রলীগ।
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান তার উপর অর্পিত দায়িত্বে শতভাগ ভরসা রাখার কথা বলেছেন। একান্ত আলাপচারিতায় তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে জঙ্গি মাতা হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেছেন জঙ্গি মাতা খালেদা জিয়ার কুলাঙ্গার সন্তানদেরকে (ছাত্রদল) নেত্রকোণার মাটিতে ঠাঁই দেওয়া হবে না।
যারা শেখ হাসিনার মতো মানবিক নেত্রীর বিরোধিতা করে তাদেরকে সঠিক জ্ঞানচর্চার পরামর্শ দিচ্ছি। মাননীয় নেত্রীর প্রশ্নে আমি বরাবরই আপোষহীন।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ। আমার নেতা লেখক ভট্টাচার্য'র নির্দেশে সকল অপশক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম।
উল্লেখ্য নেত্রকোণা পৌর ছাত্রলীগ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।