
প্রকাশিত,২৮, জুলাই,২০২১
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগরে বুধবার ২৮, জুলাই সন্ধ্যায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রিয়াজ খান নামের ৭৪ বয়সি বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গুরুতর আহতাবস্থায় অপরজন স্বপন খাঁ কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। দৌলতপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। জানা গেছে,।
গ্রামটিতে আসন্ন মহররমের তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছিলো, সেখানকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এঘটনা ঘটেছে।