
প্রকাশিত,১২, জুন,২০২১
ফয়সাল চৌধুরীঃ
কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।শনিবার (১২ জুন) দুপুর ১২টায় মিরপুরের আরিফ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় আমলা ইউনিয়নের কাজী আরিফ সড়কের মৃত আব্দুর রশিদের মেয়ে ইতি খাতুন(১৫) আজ দুপুর ১২ টার সময় বাড়িতে মোবাইল চার্জ দেয়ার চেষ্টা করে।
এ সময় বৈদ্যুতিক তার ত্রুটিপূর্ণ থাকায় সারা ঘরের বিভিন্ন স্থান বিদ্যুতায়িত হয়ে ছিলো।বিষয়টা অজানা থাকায় বৈদ্যুতিক লাইনে হাত পড়ে শক খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।মিরপুর সাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে ডাক্টার মৃত্য বলে ঘোষনা দেন।
মেয়েটির পরিবার ও এলাকাবাসি ধারনা করছে বৈদ্যুতিক শকে কারনে তাৎণিকভাব ইতির মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমকে জানান।