
প্রকাশিত,০৯, মার্চ,২০২২
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে।
বুধবার (৯মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো - মীম (১৪), তাসফিয়া (১৩) ও লিমা (১২)। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বলে জানা গেছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত ( ওসি) মোঃ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার পর ঢাকা - চট্টগ্রাম ট্রেন চলাচল সামরিক বন্ধ হয়ে যায়।
এছাড়া কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।