
প্রকাশিত
সুমন ইসলাম বাবু, লালমনিরহাট / কুড়িগ্রাম
আজ ১৫ নভেম্বর২৬ খ্রিঃ ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের উত্তর বিদ্যাবাগিশ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
রংপুর রেঞ্জের আওতাধীন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের আইনের আওতায় আনা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক নির্দেশনায় রংপুর রেঞ্জ পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা-পুলিশের অভিযানে ৭৯ (ঊনআশি) বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ (Eskuf)সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে অভিযুক্তদের বসতবাড়ির উত্তর দুয়ারি টিনের শয়নকক্ষের খাটের নিচে রাখা একটি হলুদ প্লাস্টিকের বস্তা থেকে ৭৯ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ উদ্ধার করে পুলিশ। এ সময় মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সুজন মিয়া (২২) ও মোঃ অমিত হাসান (২০)। তাঁদের উভয়ের পিতা মৃত শহিদুল ইসলাম, মাতা মোছাঃ অপিয়া বেবা। তাঁদের ঠিকানা: গ্রাম-উত্তর বিদ্যাবাগিশ, ইউনিয়ন-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
এ ঘটনায় গ্রেফতার কৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-১৪, তারিখ: ১৫ নভেম্বর ২০২৬ খ্রিঃ; জিআর নম্বর-২১৪।
মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ মাদকমুক্ত সমাজ গঠন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে রংপুর রেঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।