
কুড়িগ্রামের ধরলা সেতুর নীচে প্রেম ঘটিত কারনে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
প্রকাশিত, ২০ ফেব্রুয়ারি, ২০২১
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ধরলা সেতুর নীচ থেকে আজ শনিবার সকালে রাজু আহম্মেদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সে চুয়াডাঙ্গা জেলার জোয়ানপুর গ্রামের আশরাফুল হোসেনের ছেলে। স্থানীয় মানুষদের কাছ থেকে খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যায়।
নিহত রাজুকে এক নজর দেখার জন্য সহস্রাধিক উৎসুক জনতা ধরলা নদীর পাড়ে ভীর জমায়। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহারিয়ার বলেন, নিহত রাজুর বাড়ী চুয়াডাঙ্গা জেলায়। প্রেম ঘটিত ব্যাপারে এ হত্যাকান্ড হয়েছে বলেবলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।