
প্রকাশিত,৪,এপ্রিল,২০২১
সামিউর কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১ নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বড়ভাটপাড়া গ্রামের মানসিক ভারসাম্যহীন সুকুমার দাস নিখোঁজ।
তার পরিবারের মাধ্যমে জানা যায় যে, এর আগেও সে দু-একবার এরকম নিখোঁজ হয়ে গিয়েছিল।কিন্তু কোনবারই ৫/৭ দিনের বেশি নিখোঁজ থাকেনি,আপনা আপনি সে চলে আসত।তবে এবার দীর্ঘ একমাস পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি সুকুমার দাস। তার পরিবারে এক ছেলে,এক মেয়ে এবং স্ত্রী আছেন।
সুকুমার দাসের ছেলে সুমন দাস জানান, আমার বাবা এর আগে এমনটা কখনো করেনি।বাবার চিন্তায় মা খুবই ভেঙে পড়েছেন,ছোট বোনটিও খুব কান্না করছে। আমি চাই আমার বাবা খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক।
বিঃদ্র: কোন সহৃদয়বান ব্যক্তি যদি সুকুমার দাসের কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে তাহলে তার পরিবারেের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মোবাইলঃ ০১৭০১৪৬১০৬৮ (সুমন দাস)