
প্রকাশিত,২২, ফেব্রুয়ারি,২০২৩
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ
নানা আয়োজনে গাজীপুরের কাপাসিয়ায় বিশ্ব স্কাউটস দিবস পালিত হয়েছে।
স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে বুধবার (২২ ফেব্রুয়ারি) কাপাসিয়া স্কাউটের আয়োজনে র্যালি,বৃক্ষ রোপন,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবস উপলক্ষ্যে সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্কাউটস সভাপতি ইউএনও একেএম গোলাম মোর্শেদ খাঁন,উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম,সমাজসেবা অফিসার রুহুল আমিন,উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক শওকত মাসুমসহ স্কুল মাদ্রাসার শিক্ষকগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,ও উপজেলায় কর্মরত স্থানীয় ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ১৮৫৭ সালের এই দিনে স্কাউটিং আন্দোলনের প্রবক্তা রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলন শুরু হয়েছিল।
এসএম মাসুদ