
প্রকাশিত, ১৬ মার্চ, ২০২১
নিজস্ব প্রতিনিধি গাজীপুর ঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের রাস্তাঘাট, মসজিদ,মন্দির তার কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত অনেক এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান। এছাড়াও মাদকের ছোবলে উঠতি বয়সী কিশোর বিপথগামী হচ্ছে। এবার সেই কাওরাইদ ইউনিয়নের ডিজিটাল ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা মো: শারফুল ইসলাম।
মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের আবদার গ্রামের লাল পুকুরপাড় এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের প্রমাণ্য চিত্র প্রদর্শণী, মিলাদ, দোয়া ও মতবিনিময় সভায় তিনি এসব কথা গুলো বলেন।
আবদার পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল মতিনের সভাপতিত্বে কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান দুর্জয়ের পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামীলীগ নেতা আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো: শারফুল ইসলাম
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাওরাইদ ইউননিয়নের যুবলীগ সাবেক সাধারন সম্পাদক তাইজুদ্দিন আহম্মেদ, ওয়ার্ড আ’লীগের সভাপতি শাফাজ উদ্দিন, ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আসাদ,আওয়ামীলীগ নেতা রোকনুজ্জামান,ব্যবসায়ী মুঞ্জুরুল আলম, আবু সাঈদ, নাজমুল হাসান, প্রমুখ।
টি.আই সানি
শ্রীপুর গাজীপুর
১৬.০৩.২০২১