
মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি, মানিকগঞ্জ:
আসন্ন মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ওয়ার্ড হিসেবে পরিচিত ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাশেম আলীর নির্বাচনী মতবিনিময় সভায় প্রচুর লোকের সমাগম হয়েছে।
গত মঙ্গলবার সন্ধা ০৭ টার দিকে পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী পরান মেম্বরের রাড়ীতে এই নির্বাচনী মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় মোঃ সিকিম আলীর সভাপতিত্বে স্থানীয় ব্যবসায়ী লূৎফর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দেবেন্দ্র কলেজের সাবেক প্রভাসক আকরাম হোসেন, হলি চাইল্ড স্কুলের প্রিন্সিপাল আশরাফুল ইসলাম, জেলা যুবলীলের সাবেক সাধারণ সম্পাদক তামজিদুল্লাহ প্রধান লিন্টু, জেলা যুবলীগ নেতা আসলাম হোসেন সহ স্থানীয় আরিফ আলী আরিফ, পৌর আওয়ামী লীগ নেতা শাহদাৎ হোসেন নান্টু, জিয়াউর রহমান জিয়া, পৌর যুবলীগ নেতা হাশমত আলী, আমজাদ হোসেন, মোঃ হাসান সহ প্রমূখ।
সভায় বক্তারা হাশেম আলীর প্রতি পূর্ন সমর্থন জানিয়ে তার নির্বাচনে সকল প্রকার সহায়তা করার কথা ব্যক্ত করেন।
কাউন্সিলর পদপ্রার্থী হাশেম আলী উপস্থিত জনতার উদ্দেশ্যে তার প্রতি দোয়া ও সমর্থন কামনা করে সভা সমাপ্তি করেন।