
প্রকাশ,২৫-১২-২০২০
মোঃ মনোয়ার হোসেন রাজশাহী ঃ
আগামী ২৮ ডিসেম্বর কাঁটাখালী পৌরসভা নির্বাচন । অনেক প্রচার প্রচারনার মধ্য দিয়ে চলছে ভোটের কার্যক্রম। আওয়ামী লীগ কর্মী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মোঃ আব্বাস আলীকে সমর্থন করে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন । স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আবু শামা ।
গতকাল ২৪ ডিসেম্বর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন এর উপস্থিতি ও তাদের পরামর্শক্রমে নিজ কর্মীবাহিনীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন কাঁটাখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আবু শামা ।