
প্রকাশিত, ৭ ফেব্রুয়ারি, ২০২১
এস এম আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টারঃ
কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের আমগাছের এক ডালে ঝুলে আত্নহত্যা করেছেন প্রেমিক প্রেমিকা।
রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে কোন এক সময় এ ঘটনাটি ঘটে।
পরকিয়া প্রেমঘটিত বিষয়ে এই আত্নহত্যার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা।
তবে পুলিশ বলছে, এখনই বলা সম্ভব নয় এটি হত্যা নাকি আত্মহত্যার ঘটনা এবিষয়ে তদন্ত চলছে।
মারা যাওয়া গৃহবধু ফাতেমা বেগম (৪০) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ হাসানের স্ত্রী ও যুবক করিম পাড় (৩০) শ্যামনগর উপজেলার ঈশ্বরপুর ইউনিয়নের ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সকালে শেখ আব্দুল হাই আমাকে ফোন করে জানায় আমার বাড়িতে দুইজন আত্নহত্যা করেছে।
থানা পুলিশে খবর দেওয়া হয়েছে।
মারা গেছে শেখ আব্দুল হাইয়ের পুত্রবধু ও অপর এক যুবক। আব্দুল হাইয়ের ছেলে শেখ হাসান মানুসিক ভারসমস্যহীন। প্রেমঘটিত কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে সকলেই ধারণা করছেন।
তবে এ ঘটনায় শেখ আব্দুল হাইয়ের সঙ্গে একাধিকবার সাক্ষাতে চেষ্টা করল যোগাযোগ করা সম্ভব হয়নি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, সকাল সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি থানায় জানানোর পর মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
একটি আমগাছে ডালে একই রশ্নিতে দুই পাশে ঝুঁলছিল দুই মরদেহ। কি কারণে তারা আত্নহত্যা করেছে সেটির কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, যুবকের শরীরে আমরা কোন আঘাতের চিহ্ন আছে কিনা দেখা হচ্ছে তবে গৃহবধুর মুখে ও গলায় আচড়ের দাগ রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।সিআইডি এবং পিবিআই তদন্ত চলছে বিস্তারিত পরে জানা যাবে।