
প্রকাশিত,১২, জুলাই,২০২১
উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধিঃ
সারাদেশে মহামারি করোনা ভাইরাস (কোভিড ১৯) তে খুলনা যেন হয়ে উঠেছে এক মৃত্যুপুরী।বেড়েচলেছে মৃতের সংখ্যা। আক্রান্ত হচ্ছে শতাধিক মানুষ। তবুও বিন্দুমাত্র সচেতনতা নেই জনসাধারণের। এদিকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
করোনাভাইরাস এর সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন এর বিধি-নিষেধ কার্যকরভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে আইনশৃঙ্খলা বাহিনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় খুলনার বিভিন্ন আঞ্চলে কার্যক্রম অব্যাহত রেখেছে থানার মোবাইল টিমসমূহ ও ট্রাফিক বিভাগ।
সোমবার (১২ জুলাই) সকাল থেকেই ফুলতলা,খানজাহান আলীথানা সহ বিভিন্ন মোড়, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে তৎপরতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট থানার মোবাইল টিমসমূহ।
জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে খানজাহান আলী থানাধীন আফিলগেট চেকপোস্ট পথের বাজার চেকপোস্ট কার্যক্রম জোরদার করার মাধ্যমে অযথা যানবাহন চলাচল নিয়ন্ত্রন করছে ট্রাফিক বিভাগ।
করোনার এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি , সামাজিক দূরত্ব বজায় রাখি, অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকি ও সরকার নির্দেশিত বিধিনিষেধসমূহ যথাযথভাবে অনুসরণ করি।