প্রকাশিত,১৬ এপ্রিল, ২০২১
ডেক্স ঃ
কবিতা, "মুনাফেক"
কবি ,,,,,, শেখ মাহমুদ
সিংহের চামড়ায় কুকুর ডুকে
দৌড়ঝাঁপ কত বাহাদুরী,
স্বভাব দুষে নালায় নেমে
খায় মরা মুরগী।
রং মেকে ডং করা যায়
গন্ধ ঠিকই থাকে,
মাকল ফল কত সুন্দর
খায় শুধু কাকে।
ভেতর বাহির এক না হলে
সম্পর্ক হয় তেলে জলে,
কথায় কাজে মিল না থাকলে
ইসলাম তাকে মুনাফেক বলে।
লোক দেখানো ইবাদত
আল্লাহ গ্রহন করেন না,
ফটো সেষনের রাজনীতি
হালে পানি পাবে না।
সাপ ধরা বেদের পেশা
বিন বাজায় জাঁত তুলে,
অন্যহলে মাখনের মত
সর্বশান্ত ছোঁবলে।
ঠক, বাটপারী ছেড়ে দিয়ে
চলুন সুজা পথে,
বাহানা নয় কাজ করেন
ফলবে আখেরাতে।