প্রকাশিত, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
***মধ্যবিত্ত ***
**কবি, শাহরিয়ার রিয়াদ **
মধ্যবিত্ত এক এমন জাতি।
মাঝে মাঝে ভাত না থাকলেও উপোষ থাকি।
কারো কাছে না বলতে পারি।
কারো কাছেই না আবার চাইতে পারি।
জিজ্ঞেস করলে কেউ বলতে পারি,কেমন আছ বেশ ভালই আছি।
মধ্যবিত্ত এক এমন জাতি।
উচ্চ পদে না কিছু করতে পারি।
টাকা নাই বেশ কাড়ি কাড়ি।
নিচু পদে না কিছু করতে পারি, মানসম্মানের কথা ভেবে লজ্জাই মরি।
জিজ্ঞেস করলে কেও বলতে পারি, কেমন আছো বেশ ভালই আছি।
মধ্যবিত্ত এক এমন জাতি।
বাবার টাকাই সংসার চলে তাও আবার টানি টুনি করে।
লেখা পড়ার খরচ দিতে বাবা না আপত্তি করে।
জিজ্ঞেস করলে কেউ বলতে পারি, কেমন আছো বেশ ভালই আছি।
মধ্যবিত্ত এক এমন জাতি।
চাকরীর পিছনে ছুটাছুটি করি।
মামাও নাই খালুও নাই ঘুষও না দিতে পারি।
এভাবেই প্রায় অর্ধেক বয়স পার করি।
জিজ্ঞেস করলে কেউ বলতে পারি, কেমন আছো বেশ ভালই আছি।
মধ্যবিত্ত এক এমন জাতি।
ছুটাছুটি আর ইন্টারভিউ দিতে দিতে ত্রিশ বছর পার করি।
তবুও পাইনা সরকারি বা ভালো চাকরী।
কেও বা হয় গার্মেন্টস কর্মী, কেউ বা হয় কৃষি খামারী।
কোনমতে হয় সংসারী, এভাবেই মধ্যবিত্ত জীবন পার করি।
জিজ্ঞেস করলে কেউ বলতে পারি, কেমন আছ বেশ ভালই আছি।