প্রকাশিত,৭মে,২০২১
কবিতা-আত্নহত্যা
কবি- মোঃ অনিক দেওয়ান।
আত্নহত্যা করায় কি
সবকিছুর সমাধান বলে?
আত্মাকে কষ্ট দিয়ে কি
তিলে তিলে মেরে ফেলে।
আত্নহত্যা করে জীবনকে
বলি দিয়ে দিবে
দেহটাকে যখন কাটবে
আত্মার কষ্ট হবে।
আত্নহত্যা করে যে মানুষ
সে বুঝে মৃত্যুর যন্তনা কতটা
আমরা শুধু ভাবি কেনো সে
এমন ভাবে দিলো তার জীবনটা।
যে যার জায়গাতে থাকে
সে তার জায়গা বুঝে
এমন কাজ দেখলে
সকলে হাসিমজা করে।