
প্রকাশিত,০৩, মার্চ,২০২৪
এস.এম.জামাল উদ্দিন শামীমঃ
জন্ম দিয়ে নবজাতক শিশুকে কবরের পাশে ফেলে দিলেন মা,কুড়িয়ে তুলে নিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ।
নান্দাইল মডেল থানাধীন ৭নং মুশুলী ইউনিয়নের রসুলপুর গ্রামের কবরস্থানের পাশে পরিত্যক্ত অবস্থায় কান্নারত ৩/৪ দিনের এক নবজাতক কন্যা শিশু পড়ে থাকার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কান্নারত অবস্থায় এক নবজাতক শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পরবর্তীতে শিশুটিকে নান্দাইল থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নিবিড় পরিচর্যা সহ চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়। দিনভর নান্দাইল মডেল থানার নারী ও শিশু হেল্প ডেস্কে শিশুটিকে সেবা দেয়া হচ্ছে।
পরবর্তীতে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে শিশুর দত্তক নেওয়ার সার্কুলার জারির প্রেক্ষিতে মোট ০৭টি আবেদন গৃহীত হয়। আবেদন যাচাই বাছাই শেষে জনৈক ডাক্তার দম্পতিকে কন্যা শিশুটিকে লালন পালনের জন্য উপযুক্ত মনে হওয়ায় ০৩/০৩/২০২৪ তারিখ আনুষ্ঠানিকভাবে শিশুটিকে দত্তক প্রদান করা হয়।