
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৮:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২০, ২:০২ পি.এম
কক্সবাজার জেলায় 5 ওসিসহ 34 জন পুলিশ কর্মকর্তা বদলি।
কক্সবাজার জেলা প্রতিনিধি,
কক্সবাজার জেলা পুলিশের ৫ ওসি সহ ৩৪ জন পুলিশ কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন রেঞ্জে বদলী করা হয়েছে। বুধবার ২৩ সেপ্টেম্বর ৮৯৬ স্মারকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে তাদের বদলী করা হয়।
বদলী করা ওসি-রা হলেন, উখিয়ার মর্জিনা আক্তার মর্জু, চকরিয়ার হাবিবুর রহমান, রামু’র আবুল খায়ের, পেকুয়ার কামরুল আজম ও মহেশখালীর দিদারুল ফেরদৌস।
- বদলিকৃতদের ২৯শে সেপ্টেম্বরের মধ্যে পুরোনো কর্মস্থল ছেড়ে দিতে হবে এবং ৩০ সেপ্টেম্বর তাদের একটি ব্রিফিংয়ে উপস্থিত হতে বলা হয়েছে। সেদিন রাজারবাগের পুলিশ অডিটোরিয়ামে তাদের পোশাক পরে উপস্থিত হতে বলা হয়েছে।
Copyright © 2026 Daily Deshsomoy. All rights reserved.