
প্রকাশিত,০৮, এপ্রিল,২০২২
রায়হান হোসাইন, বিভাগীয় প্রধান, চট্টগ্রামঃ-
কক্সবাজার জেলার পেকুয়া এলাকা হতে ১টি ওয়ারেন্ট ও ০৩টি মামলার আসামী কুখ্যাত ডাকাত মোঃ ইউনুছ ওরফে গুরাইয়া ডাকাত ২টি ওয়ান শুটারগান, ১টি এলজি ২ রাউন্ড কার্তুজ এবং দেশীয় ধারালো অস্ত্রসহ আটক।
গত ৬ এপ্রিল রাত ৩ঃ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামী মোঃ ইউনুছ ওরফে গুরাইয়া ডাকাত (৩০) কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন আবজালিয়াপাড়া এলাকার হাফেজ আশরাফ আলীর ছেলে।
র্যাব-৭, এর সিনিঃ সহকারী পরিচালক মিডিয়া মোঃ নুরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে, কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন মগনামা এলাকায় কুখ্যাত ডাকাত মোঃ ইউনুছ ওরফে গুরাইয়া ডাকাতসহ আরও কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কোমর হতে ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয় এবং বসত ঘর তল্লাশী করে সানসিটের উপর থেকে আরও ২টি ওয়ান শুটারগান এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করায় এলাকার সাধারণ মানুষ স্বস্থি প্রকাশ করেছে এবং র্যাবের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পেয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।