
প্রক্শিত
হারুন অর রশিদ, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক ঘাঘট পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মোশাররফ হোসেন বুলুকে সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং এশিয়ান টিভির প্রতিনিধি মো. মোকছেদ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সুন্দরগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি একেএম শামছুল হক ও শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. অমর ফারুক ও জয়ন্ত শাহ যতন, কোষাধ্যক্ষ হারুন-অর রশিদ রাজু। এছাড়াও দপ্তর সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে স্থানীয় গণমাধ্যমকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় বক্তারা বলেন, সুন্দরগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবগঠিত কমিটি স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
নবনির্বাচিত সভাপতি মো. মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।