

প্রকাশিত
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে হাজেরা মেমোরিয়াল স্কুল । প্রতিষ্ঠানটি থেকে এবার ১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে।
শুধু শতভাগ পাস নয়, ফলাফলে কৃতিত্বের ছাপ রেখেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ১৪ জনের মধ্যে,আমান উল্লাহ্ ও রিয়াদুল ইসলাম ২ জন গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে, ৮ জন শিক্ষার্থী জিপিএ A পেয়েছে। এছাড়া ৪ জন শিক্ষার্থী পেয়েছে A- গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এসব তথ্য জানা গেছে। ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, ধারাবাহিকভাবে ভালো ফলাফলের মাধ্যমে ইউনিয়নের ভিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নিজেদের অবস্থান শক্ত করেছে হাজেরা মেমোরিয়াল স্কুল। এবারের ফলাফলও সেই ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন।
প্রতিষ্ঠানের পরিচালক আবু হানিফা বলেন, শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় রয়েছে।
সহকারি শিক্ষক বলেন, পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানাই।
শিক্ষার মান আরও উন্নত করার মাধ্যমে ভবিষ্যতেও ভালো ফলাফলের এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা থাকবে।
এদিকে শতভাগ পাসের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫ ও এ গ্রেড অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।