

প্রকাশিত
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২নং সিএনবি বাজার এলাকায় সুবিধাবঞ্চিত কয়েকশো পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা যুবদল নেতা এস এম পলাশ চঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় কয়েকশো অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাই সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এমন উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বস্তি নিয়ে এসেছে।
যুবদল নেতা পলাশ চঞ্চল বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও তিনি এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান।
###