
প্রকাশিত, ১১-১২-২০২০
রাত্রি শর্মা লীলা( ফেনী প্রতিনিধি )
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ১০ নং ঘোপাল ইউনিয়ন এত নিজকুঞ্জরা গ্রামে ১৯৬৫ সালে বিদ্যালয়টি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর পাশে এলাকার কিছু দানশীল মহৎ ব্যাক্তিদের অবদানে গড়ে উঠে, এই বিদ্যালয়ের অনেক ছাত্র ছাত্রীরা বর্তমানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এবং ব্যাবসায়ী, বর্তমানে ওই বিদ্যালয়ে ৬০০ এর অধিক ছাত্র ছাত্রী আছে, একই বাউন্ডারিতে গড়ে উঠে একটি কে জি স্কুল, যাতে ক্লাস নার্সারি থেকে ৫ পর্যন্ত ছাত্র ছাত্রী পড়া শুনা করে, এবং কে জি স্কুলটি ছাত্র ছাত্রীদের সুবিধার্থে উচ্চ বিদ্যালয়ের একটি রুম ও ব্যবহার করে, বর্তমানে একটি কুচক্রী মহল এমপিও ভুক্ত নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয় কে চেপে রেখে কে জি স্কুলটির মধ্যে ক্লাস ৯ পর্যন্ত চালু করে দিয়েছে নিজেদের ব্যবসায়ীক চিন্তা ভাবনা করে, যা সম্পুর্ন আইন বহির্ভূত,এতে নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীরা, সচেতন অবিভাবক এবং এলাকাবাসীরা খুবই ক্ষিপ্ত, সবার একটাই দাবী, একই বাউন্ডারিতে দুইটি হাইস্কুল নয়, এবং এর সাথে জড়িতদের কে আইনের আওতায় আনা হোক।