
প্রকাশিত
মারুফ সরকার, নিজেস্ব প্রতিবেদকঃ
শুক্রবার বিকেলে গুলিবিদ্ধ হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনে সতন্ত্র এমপি পার্থী শরিফ ওসমান হাদি। হাদির গুলবিদ্ধ হওয়ার পর এবার তাকে নিয়ে বাজে মন্তব্য করেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ পরিদর্শক ডাক্তার এম এইচ রুকন ।ডা: নূর আহমেদ নামে একজনের ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন,শাউয়া মাউয়া ছিরা ফালাইছে হের ।বান্দরের মতো বেশী লাফালাফি করলে এই অবস্থা হয় ।আরো যারা লাফাচ্ছে, তাদের জন্য এটা একটা শিক্ষা হয়ে থাকবে ।
একজন সরকারী কর্মকর্তার এমন কমেন্ট সকলে অবাক হয়ে যাই । সরকারী ওষুধ প্রশাসন এখন দলীও করণ হয়ে গেছে ।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে আক্রান্ত হন হাদি। তখনই তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পল্টন থানার বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রিকশায় থাকা অবস্থায় হাদিকে গুলি করে বলে জানান পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
তিনি বলেন, “কারা কী কারণে তাকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমরা অপরাধীদের শনাক্তে কাজ করছি।”
জুমার নামাজের আগে বেলা ১১টা ৫২ মিনিটে হাদি ফেইসবুকে লেখেন, “যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।”