
প্রকাশিত
সুমন ইসলা
লালমনিরহাট
ক্রিড়া ন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এক দিনের সরকারি সফরে ১১ই অক্টোবর (রবিবার) নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে আসছেন।
সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী ১১ই অক্টোবর (রবিবার) সকাল ১০ টা ২০ মিনিটে সৈয়দপুর উপজেলা স্টেডিয়াম পরিদর্শন করবেন। এরপর তিনি সকাল ১০ টা ৪৫ মিনিটে নীলফামারী উপপরিচালকের কার্যালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। সফরসূচিতে আরও উল্লেখ করা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী একই দিনে দুপুর ১২ টায় রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শন করবেন। এরপর তিনি দুপুর ২ টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ওইদিন প্রতিমন্ত্রী রাত ৮ টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মোঃ তাছবীর হোসেন স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।