
প্রকাশিত
আইনাল ইসলাম।
ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জেলা ও মহানগর শাখার তিনটি আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
রোববার (১৬ নভেম্বর) ময়মনসিংহ দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর যুবদলের এসব আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। একই দিনে তিনটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিটের নতুন নেতৃত্ব ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।
অনুমোদিত কমিটি অনুযায়ী, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হয়েছেন আবু সাঈদ ফারহান এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাঈমুল করিম লুইন। তাঁদের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি হয়েছেন জোবায়েদ হোসেন শাকিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মিনহাজুল ইসলাম রাসু। তাঁদের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন সুজাউদ্দৌলা সুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাপ্পু। তাঁদের নেতৃত্বেও ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত তিনটি ইউনিটের নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন নেতৃত্বকে।
একই দিনে ময়মনসিংহের তিনটি সাংগঠনিক ইউনিটে নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন অধ্যায় শুরু হলো।
এখন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করাই নতুন নেতৃত্বের সামনে প্রধান দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।