
প্রকাশিত,০৮, ডিসেম্বর,২০২১
মো: বাবুল নেত্রকোণা থেকেঃ
নেত্রকোণা জেলার মান্যবর জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট কাজি মো: আবদুর রহমান এবং নেত্রকোণা জেলার দক্ষ,বিচক্ষণ পুলিশের প্রধান সম্মানিত পুলিশ সুপার আকবর আলী মুন্সী সমন্বয়ে নেত্রকোণা জেলার ১০টি উপজেলায় বিচারের কার্যকম এবং আইনশৃঙ্খলা আগের থেকে অনেকটাই সন্তোষ জনক বলে জানান রাজনীতি মহল,সুধীসমাজ সহ আপামর সাধারণ মানুষজন।
বিভিন্ন সূত্রে জানা যায়,জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কার্যকর চোখে পড়ার মতো। আরো জানা যায়, প্রত্যন্ত এলাকার অসহায় লোকজন মান্যবর ডিসি এবং সম্মানিত এসপির সহিত দেখা করায় উনাদের কার্যকরণের এবং আন্তরিকতায় খুবই খুশি এমনকি অসহায় লোকজন সঠিক কাজের জন্য তদবির করলে নিমিষেই কাজটি সমাধান করে দেন।
মান্যবর জেলা প্রশাসক কাজি মো: আবদুর রহমান নিজের পরিশ্রম করে সরকারের উন্নয়ন মূলক কাজ এবং দ্রব্যমূল্য বিষয় নিয়েও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন অন্যদিকে সম্মানিত পুলিশ সুপার আকবর আলী মুন্সী সদর সহ ১০টি উপজেলার আইনশৃঙ্খলা সঠিক ভাবে বজায় রাখার জন্য ওসি সহ সকল পুলিশ সদস্যদের প্রতি কড়া নির্দেশিত দেওয়া আছে এবং তিনি প্রতিনিয়ত জেলা-উপজেলার খবরা-খবর রাখছেন।
এ বিষয়ে মান্যবর ডিসি কাজি মো: আবদুর রহমান এবং সম্মানিত এসপি আকবর আলী মুন্সী সাথে একান্ত কথা হলে উনারা জানান, নেত্রকোণা জেলার মানুষজন সুন্দর পরিবেশে বসবাস করতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক। জেলা উপজেলায় আমাদের প্রতিনিধিদের সংঙ্গে সব-সময় যোগাযোগ রাখছি যেন কোন প্রকার অপ্রিয়কর ঘটনা না ঘটে।
আমরা কেহই আইনের ঊর্ধ্বগত নহে এবং উনারা সবার প্রতি দৃষ্টিপাত রেখে বলেন আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করি এবং গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতিমালায় প্রদায়ক হই।