
প্রকাশিত,২৬, মার্চ,২০২২
আল মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।
শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ইউনিয়নের পরিষদ কার্যলয়ের সামনে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমেই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হুমায়ুন কবির লিটন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মজনু মন্ডল।
এরপর পর পর্যায়ক্রমে স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে দিনব্যাপী সরকারি এবং বেসরকারি উদ্যোগে রয়েছে নানা আয়োজন।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদদের স্মৃতি স্তম্ভে সরকারি, বেসরকারি সংগঠন শহীদদের শ্রদ্ধা জানান
পর্যায়ক্রমে জেলার সরকারি এবং বেসরকারি নানা প্রতিষ্ঠান শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান। সকাল সাড়ে আটটা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক এবং সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শহীদদের শ্রদ্ধা জানাতে সমবেত হন।
ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ,স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সকাল নয়টায় শহীদদের শ্রদ্ধা জানান।