
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরের বিশিষ্ট সমাজসেবক এবং উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আরিফুজ্জামান আরিফের সম্মানিত পিতা মো. আশ্রাফ হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রাতে (রাত ১:৩০ মিনিটে) তিনি বার্ধক্যজনিত বা শেষ নিঃশ্বাস ত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, গুণগ্রাহী আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গলাচিপা প্রেসক্লাব’-এর সকল সদস্য ও শুভানুধ্যায়ী।এক শোকবার্তায় পরিবারের পক্ষ থেকে বলা হয়, "আমরা মহান আল্লাহর দরবারে মোনাজাত করি, তিনি যেন মরহুম মো. আশ্রাফ হাওলাদার ভাইকে ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন